আমাদের কথা
প্রতিষ্ঠানটি ১৯৯৩ খ্রিঃ এ প্রতিষ্ঠা করার পর থেকে অত্যন্ত সুনামের সাথে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। পাবলিক পরীক্ষার ফলাফল সহ সকল কার্যক্রম অত্যান্ত সন্তোষজনক।
সংক্ষিপ্ত ইতিহাস
অত্র এলাকায় তেমন কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারনে শিক্ষা ব্যবস্থায় এলাকাটি অত্যান্ত অনাগ্রসর ছিল। শিক্ষার গুরুত্ব বিবেচনা করে ১৯৯৩ খ্রিঃ জনাব এস এম আখতারুজ্জামান সাহেবের নেতৃত্বে এলাকাবাসীর সহযোগীতায় অত্র প্রতিষ্ঠানটি স্থাপিত হয়।
লক্ষ্য ও উদ্দেশ্য
প্রতিষ্ঠানটি স্থাপন করার লক্ষ্য ছিল নিরক্ষর জনগোষ্ঠীকে শিক্ষার আলোতে আলোকিত করা। এর উদ্দেশ্য পরিবর্তনশীল পৃথিবীর সঙ্গে নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলে জনসম্পদে পরিনত করা।